Year-19 # Issue-31 # 16 September 2012



দুর্নীতি থেকে বাঁচতে প্রধানমন্ত্রী তার পরিবার ছোট করেছেন
স্পেশাল করেসপন্ডেন্ট
বিএনপির চেয়ারপারসন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারকে ছোট করে ফেলেছেন। তার পরিবার যতই ছোট হবে আমাদের ধরতে ততো সুবিধা হবে।’
তিনি বলেন, ‘এ সরকারের আমলে সাংবাদিকরা অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির নির্যাতনের খবর যারা প্রকাশ করছে তাদের নির্যাতন করা হচ্ছে। ‘এ সরকার গণতান্ত্রিক নয়, দলীয় সরকার। দলীয় সরকার বলে সব কিছু দলীয় হচ্ছে। বিচারকরা মন্ত্রীর কথায় রায় দিচ্ছেন। নিদোর্ষ লোককে দোষী বানানো হচ্ছে, আর দোষীদের নিদোর্ষ বানিয়ে মুক্ত করা হচ্ছে।’ শনিবার রাত ৯টা ২০মিনিটে শুরু হওয়া চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বড় বড় কর্মকর্তা আওয়ামী লীগ না করার কারণে ওএসডি হচ্ছেন। অনেকে আবার চাকরি ছেড়ে চলে যাচ্ছেন।’ আওয়ামী লীগ সরকার দেশকে এমন অবস্থায় নিয়ে গেছে এ দেশ থাকবে কী থাকবে না সে অবস্থায় এসে দাড়িয়েছে। বিএনপি মানুষের জন্য কাজ করছে তাই বিএনপিকে মানুষ পছন্দ করে। খালেদা জিয়া বলেন, তারেক রহমান রাজনীতিতে আছে। তিনি কাউন্সিলে নির্বাচিত সিনিয়র ভাইস চেয়ারম্যান। এ দেশেরে মাটির সঙ্গে তার সম্পর্ক। তিনি সুস্থ হলেই ফিরেন আসবেন। তিনি বলেন, ‘এ সরকারকে বিদায় করে আমরা দেশের স্বাধীনতা রক্ষা করবো। আমাদেরকেই এদেশের জন্য কাজ করতে হবে।’ এর আগে সাংবাদিকদের মধ্যে অনেকেই তাদের ওপর নির্যাতনসহ দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আব্দুস শহিদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, খন্দকার মনিরুল আলম, বার্তার সম্পাদক সর্দার ফরিদ, কবি মাহামুদ শফিক, এনটিভির ফরিদ আলম, সদরুল আমিন, নাহিদ নজরুল, বাসসের সাবেক সাংবাদিক আসাদুর জামান, বাংলাদেশ প্রতিদিনের সেলিম রেজা, দিগন্ত টেলিভিশনের আমিরুল মোমিনিন মানিক, আমার দেশের প্রধান সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, বিশেষ প্রতিনিধি ইলিয়াস খান, সমকালের যুগ্ম সম্পাদক রাশেদুল নবী বাবু, আমানুল্লাহ কবির, ডিইউজের সাধারণ সম্পাদক বাকের হোসেন, মো. কামরুজ্জামান, আওয়াল ঠাকুর, আজম মীরসহ শতাধিক সাংবাদিক। বিরোধী দলীয় নেতার বক্তব্য শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে কৃঞ্জতাস্বীকার করে ধন্যবাদ জানান।
তোফায়েলের মন্ত্রিত্ব প্রত্যাখ্যান ষড়যন্ত্রের অংশ বলে আশরাফের অভিযোগ
স্পেশাল করেসপন্ডেন্ট
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান বড় ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শুধু তাই নয়, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ অনেকের সঙ্গে আলোচনা করে তোফায়েল আহমেদ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আশরাফ দলের কার্যনির্বাহী সংসদের সভায় জানিয়েছেন। শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জনা যায়। সূত্র জানায়, দলের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ মন্ত্রী সভায় যোগদানের প্রস্তাব প্রত্যাখান করায় সৈয়দ আশরাফ ক্ষোভ প্রকাশ করেন। এ সময় আশরাফ বলেছেন, তোফায়েল আহমেদ মন্ত্রীত্ব প্রত্যাখান করে ঠিক করেননি। তিনি দলকে কলঙ্কিত করেছেন। এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ। কারণ এর আগে তোফায়েল আহমেদ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে একটি ডিনারে অংশ নিয়েছিলেন। এ বিষয়ে তোফায়েল আহমেদ আরও অনেকের সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটি ষড়যন্ত্রের অংশ। সভায় আশরাফ আরও বলেছেন, মন্ত্রীত্বের প্রস্তাব প্রত্যাখান করে তিনি (তোফায়েল আহমেদ) প্রাথমিকভাবে বাহবা পেলেও কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছেন। দলের জন্য ক্ষতি করেছেন। মন্ত্রী হওয়া শুধু সম্মানের না, এটা দায়িত্বও বটে। দায়িত্ব না নিয়ে তিনি ভোটারদের অপমানিত ও বঞ্চিত করেছেন। এসময় আশরাফ পদ্মাসেতু প্রসঙ্গে বলেছেন, পদ্মাসেতু আমাদের করতেই হবে। এ ব্যাপারে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ড. ইউনুসের ষড়যন্ত্রে পদ্মাসেতু বন্ধ হয়ে যেতে পারে না। অর্থমন্ত্রীর প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেছেন, মুহিত সাহেবের বয়স হয়েছে। তিনি উল্টা-পাল্টা কথা বলছেন। সৈয়দ আশরাফ অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানকে তিন মাসের ছুটি দেওয়ার কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুহিত সাহেবের বয়স হয়েছে। কিন্তু উনি তো আমাদের ছেড়ে যেতে চান না। অর্থ উপদেষ্টাকে ছুটি দিলেই সব সমস্যা সমাধান হবে না। মশিউর রহমান চলে গেলে সব সমস্যা সমাধান হয়ে যাবে এর নিশ্চয়তা কোথায়। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, সুলতান মুহাম্মদ মনসুর ও সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাঈদের নাম উল্লেখ করে বলেন, তারা বিভিন্ন জায়গায় সরকার ও দলের বিরুদ্ধে নানা কথা বলছেন। এটা দলের গঠনতন্ত্র বিরোধী। তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। এ সময় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পটুয়াখালি থেকে নির্বাচিত একজন এমপিও দল ও সরকারের বিরুদ্ধে টকশোতে নানা কথা বলছেন। হানিফ ও নাছিমের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিষয়ে কার্যনির্বাহী সংসদের আগামী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, পকেট কমিটি দিয়ে আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া যাবে না। মনোনয়ন পেতে হলে জনগণের সমর্থন থাকতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। সূত্র আরও জানায়, সভায় আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে আগামী বছর ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে । সভায় আগামী নভেম্বরের মধ্যে জেলা ও উপজেলা সম্মেলন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো জেলা ও উপজেলা যথা সময়ে সম্মেলন করতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

দুর্নীতি ধরতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ স্কোয়াড!
সাইদ আরমান
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অনৈতিক চর্চা, অনিয়ম ও দুর্নীতি ধরতে বিশেষ স্কোয়াড গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার ৫০ জন কর্মকর্তা নিয়ে এর যাত্রা শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বাড়ানো হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই স্কোয়াড রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সব ধরনের বাণিজ্যিক ব্যাংকের সব শাখা বিনা নোটিশে পরিদর্শন করে অনিয়ম বা দুর্নীতি খতিয়ে দেখবে। সে অনুযায়ী ব্যবস্থা নিতে উর্ধ্বতন ব্যবস্থাপনাকে অবহিত করবে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, খুব শিগগিরই এর কার্যক্রম শুরু হবে। বিশেষ পারদর্শিতা অর্জনে স্কোয়াডের সদস্যদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “ব্যাংকগুলো দিন দিন অনৈতিক ব্যাংকিংয়ের দিকে ঝুঁকে পড়ছে। বাড়ছে অনিয়ম-দুর্নীতি। প্রায় সব ব্যাংকেই কৌশলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মেনে চলার প্রবণতা বাড়ছে। ফলে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সব ব্যাংকই মুনাফার জন্য ঝুঁকিভিত্তিক ব্যাংকিং করার দিকে চলে যাচ্ছে। আর এ জন্য তারা নতুন নতুন কৌশল বের করছে।”

সূত্র মতে, এমন পরিস্থিতিতে বর্তমান তদারকি পদ্ধতি দিয়ে ব্যাংকগুলোর সঙ্গে পেরে উঠছে না নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির আওতায় সব বাণিজ্যিক ব্যাংককে রাখতে ও সঠিকভাবে পরিচালনা করতে যে অফসাইট (সংশ্লিষ্ট ব্যাংকটির কার্যালয়ে না গিয়ে নথিপত্রের মাধ্যমে যাচাই) তদারকি করছে তা এখন আর বাংলাদেশে কার্যকর হচ্ছে না। আর তাই অনৈতিক ব্যাংকিং, অনিয়ম ও দুর্নীতিরোধে ব্যাংকগুলোর অনসাইট (সংশ্লিষ্ট ব্যাংক কার্যালয়ে স্বয়ং উপস্থিত হয়ে) তদারকি এখন জরুরি হয়ে ওঠেছে। আর সে লক্ষ্য নিয়ে গঠন করা হচ্ছে বিশেষ এই পরিদর্শন দল বা স্কোয়াড।

জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর তদারকিতে বাংলাদেশ ব্যাংক বেশি গুরুত্ব দিয়ে থাকে অফসাইট তদারকিতে। যেখানে মূলত সংশ্লিষ্ট ব্যাংকের পাঠানো কাগজপত্র থেকে এর অনিয়ম, দুর্নীতি অথবা অব্যবস্থাপনা ধরা হয়। এর বাইরে একটি নির্দিষ্টি মেয়াদ পর পর বিশেষ কিছু শাখা পরিদর্শন করে একইভাবে কাগজপত্র নিরীক্ষা করে প্রতিবেদন করা হয়ে থাকে। কিন্তু ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তদারকির এই দুর্বলতা নিয়ে নানাভাবে অনিয়মে জড়িয়ে পড়ছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একইভাবে অনিয়ম বাড়ছে বেসরকারি অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ফলে সার্বিকভাবে ব্যাংকিং খাত ঝুঁকির দিকে চলে যাচ্ছে। বাড়ছে সাধারণ গ্রাহকদের আমানত ঝুঁকি। এসব পরস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক তার তদারকি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ (অনসাইট) বিষয়টিকে গুরুত্ব দেওয়া শুরু করেছে। চলতি বছরের জুলাই থেকে বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছিল বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় বিষয়টি এখন বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার  হয়ে দেখা দিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে শূর চৌধুরী বাংলানিউজকে বলেন, “বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর অভ্যন্তরীণ তদারকিতে যেতে চাইছে। এজন্য একটি বিশেষ স্কোয়াড গঠন করা হবে শিগগিরই। এর কাজ হবে সারা দেশের ব্যাংকগুলোর আট হাজার শাখা পরিদর্শন করে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখা। প্রাথমিক ভাবে ৫০ সদস্য নিয়ে এটি শুরু হবে। এজন্য একজন পরামর্শক নিয়োগ দেওয়া হবে।” তিনি আরো বলেন, “বিশ্বব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের (সিবিএসপি) অধীনে পরামর্শক নিয়োগ দেওয়া হবে। তিনি স্কোয়াড পরিচালনা এবং কর্মীদের পারদর্শী করে তুলবেন। এব্যাপারে বিশ্বব্যাংককে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, তারা এব্যাপারে এগিয়ে আসবে।”
আবারো সদস্য সংগ্রহে নামছে ছাত্রলীগ
মিজানুর রহমান সুমন
দুই মাস বিরতি দেয়ার পর অক্টোবরে আবারো সদস্য সংগ্রহ অভিযানে নামছে ছাত্রলীগ। শোকের মাস আগস্টের বিভিন্ন কর্মসূচি ঈদুল ফিতরের কারণে ছাত্রলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম বন্ধ ছিল। গত জুলাই ছাত্রলীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চেৌধুরী। জুলাই মাসজুড়ে সদস্য সংগ্রহ ফরম বিতরণ চললেও শোকের মাস আগস্ট আসায় সেই কর্মসূচি বন্ধ হয়ে যায়। ছাত্রলীগের এবারের সদস্য সংগ্রহের টার্গের ধরা হয়েছে পাঁচ লাখ। এবারই প্রথম ছাত্রলীগ স্কুলে স্কুলে গিয়ে ক্যালেন্ডার বিতরণ করাসহ বেশ কিছু শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করছে।  ছাত্রছাত্রীদের কাছে ফরম বিতরণ করা তাদের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য আনুষঙ্গিক তথ্যাদি সংরক্ষণে রাখার চষ্টো করছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটি। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি , মারামারি, টেন্ডারবাজিসহ বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে তারা দলিয় কার্যক্রমে নিজেদের সম্পৃক্ততা দেখানোর জন্য সদস্য সংগ্রহে নেমেছিল। তাছাড়া বেশ কিছুদিন ধরে ছাত্রলীগে শুদ্ধি অভিযানের কথা বলা হচ্ছিল। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগ মানেই মারামারি বা চাঁদাবাজি নয় বরং বেশ কিছু শিক্ষা সহায়ক কাজকর্ম করে ছাত্রলীগ তাদের ভাবমূর্তী পুনরুদ্ধার করতে চাইছে। সেই প্রেক্ষাপটে অপেক্ষাকৃত মেধাবীদের নিয়ে বিভিন্ন কমিটি গঠনসহ ক্লিন ইমেজের ছাত্রছাত্রীদে নিজেদের সদস্য হিসেবে চাইছে দেশের সবথেকে পুরোনো ছাত্র সংগঠনটি।
 দল ক্ষমতায় থাকায় সদস্য সংগ্রহের প্রক্রিয়াটিতে স্বচ্ছতা রাখা ছাত্রলীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। কারণ অনেকেই মনে করেন ছাত্রলীগ সরকারি দলের অঙ্গসংগঠন বলে তারা সাধারণ ছাত্রছাত্রীদের উপর জোর করতে পারে। তবে বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল বাংলাদেশ সময়কে বলেন, আমরা কোনো ভয় ভীতি দেখানোতে বিশ্বাস করি না। বরং বঙ্গবন্ধুর হাতে গড়া দলে নতুন সদস্য সংগ্রহের জন্য বঙ্গবন্ধুর আদর্শের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দিতে চাই।  তিনি বলেন, আগামী মাসের প্রথম দিন থেকেই পুনরায় সদস্য ফরম বিতরণ শুরু হচ্ছে। নতুন করে সদস্য সংগ্রহের জন্য পুরোনো লক্ষমাত্রাই রাখা হয়েছে। অর্থাত্ পূর্বের মতই পঁাচ লাখ ছাত্রকে নতুন  সদস্য হিসেবে চাইছে ছাত্রলীগ।
বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি তারেক রায়হান বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের সদস্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছেন তারা। তিনি মনে করেন ছাত্রলীগের সদস্য বৃদ্ধি পেলে দেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যে জাগরণ তৈরি হয়েছে তা কেউ রুখে দিতে পারবে না।
ছাত্রলীগের সূত্রে জানা যায়, সারাদেশে সর্বশেষ ছাত্রলীগের প্রাথমিক সদস্যপদ দেয়া হয় ২০০৩  সালের শেষের দিকে। এরপর আর সদস্য ফরম ছাপানো হয়নি, বিতরণও করা হয়নি। এরপর যারা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে নেতা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেরই সংগঠনে প্রাথমিক সদস্যপদ নেই।
শিবির ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি বলেন, সংগঠনকে বিতর্ক বদনামমুক্ত করতে নতুন সদস্য নেয়া হচ্ছে।
ছাত্রলীগের গঠনতনে্ত্রর () ধারায় প্রতি সেশনে সদস্যপদ হালনাগাদ করার কথা বলা হলেও তার কার্যকারিতা নেই। গঠনতনে্ত্রর () ধারায় বলা আছে, Èসদস্যপদ লাভের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদ্ধিান্ত মোতাবেক নিজ-নিজ জেলা শাখার মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্ধারিত সদস্যভুক্তির নিয়ম অনুযায়ী শপথপত্রে স্বাক্ষর করে সদস্যপদ গ্রহণ করতে হবে। বিষয়ে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ  বলেন, সদস্য সংগ্রহ ছাত্রলীগের একটি চলমান প্রক্রিয়া। সংগঠনের নিয়মানুযায়ী সারা বাংলাদেশে আবারো একযোগে এই কার্যক্রমটি শুরু করতে যাচ্ছি আমরা।
নাঈম ছুটছেন আপন গতিতে
কামরুজ্জামান মিলুচাকরি জীবনে শখের বসে অভিনয় শুরু করলেও নাঈম এখন মডেল ও অভিনেতা। টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপন ও অনেকগুলো ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। বিশেষ করে বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচারিত গ্রামীণ ফোনের বন্ধু প্যাকেজের বিজ্ঞাপনটি দারুণ প্রশংসিত হয়েছে। তানভীর হাসানের নির্দেশনায় এ বিজ্ঞাপনটিতে তার জুটি হিসেবে কাজ করেছেন অভিনেত্রী অগ্নিলা। নতুন এ বিজ্ঞাপনটিতে কাজ করার অভিজ্ঞতা বিষয়ে নাঈম বাংলানিউজকে বলেন, ‘‘এর আগেও তানভীর ভাইয়ের নির্দেশনায় মুরগী মার্কা ঢেউটিন শিরোনামের একটি বিজ্ঞাপনে আইনস্টাইনের চরিত্রে কাজ করেছি। ওই বিজ্ঞাপনে ‘নতুন দিনের নতুন সিদ্ধান্ত‘ সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়। আর গ্রামীণফোনের এ নতুন কাজটি করার পর ভাবতেই পারিনি এতটা সাড়া পাবো। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে অনেক সাড়া পাচ্ছি।’ এছাড়া ২০১০ সালে খিজির হায়াত খানের পরিচালনায় ‘জাগো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। আর সম্প্রতি শেষ করেছেন সৈয়দ নাবিল আশরাফের নতুন চলচ্চিত্র ‘ভালোবাসার রংধনু’র কাজ। এখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আঁচল ও অ্যানি।
নিজের অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র  নিয়ে নাঈম বলেন, ‘‘ এখানে আমি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবকের চরিত্রে অভিনয় করেছি। একদিন ট্রেনে ওঠার পর আমার পাশে বসা এক তরুণীর সঙ্গে আমার পরিচয় ঘটে। মেয়েটিকে দেখে অদ্ভুত এক ভালোলাগা তৈরি হয় আমার মনে। কিন্তু আমার অপেক্ষায় থাকে শহরের আরেক বান্ধবী।  কিন্তু ট্রেনের মেয়েটিকে দেখার পর আমি সবকিছু ভুলে সে মেয়ের পিছু নেই। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। আশা করি সিনেমার গল্প ও আমার অভিনয় দর্শকদের ভালো লাগবে।’ নাঈমের জন্ম মানিকগঞ্জের গোপালপুরে। বাবা আব্দুল ওয়াদুদ সরকারি কর্মকর্তা হওয়ার কারণে ঢাকায় পড়াশুনা। ছোটবেলা থেকে হাসিমাখা প্রাণবন্ত এই ছেলেটি সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতেন। নাটক ও সিনেমা পাগল এই ছেলে মতিঝিল গভ: বয়েজ স্কুলে থেকে এস.এস.সি পাস করেন ১৯৯৯ সালে। স্কুলের গণ্ডি পেরিয়ে কোডা (কলেজ অব ডেভলপমেন্ট অলটারনেটিভ) থেকে ২০০১ সালে এইচএসসি শেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এআইইউবি-তে (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ) ইংরেজিতে অনার্সে ভর্তি হন। তখনও মিডিয়া বা অভিনয়ের সঙ্গে নিজেকে জড়ানোর কথা চিন্তাও করেননি তিনি। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ২০০৪ সালে চ্যানেল আইয়ে মার্কেটিং অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন । কে জানত এই চাকরি থেকেই তার অভিনয় জীবনের সূত্রপাত ঘটবে। ২০০৭ সালের কথা। তখন রীতিমত  নাঈম চ্যানেল আই’র একজন মার্কেটিং এক্সিউটিভ অফিসার। হঠাৎ অফিসে একদিন জানলেন তার সিনিয়র অফিসার রুমানা রশীদ ঈশিতা ‘এক নিঝুম অরণ্যে’ নামে একটি নাটক পরিচালনা করছেন। এতে তাকে সহযোগিতার জন্য নাঈম ধামরাই শ্যুটিং লোকেশনে গেলেন।  সেখানে শ্যুটিং এর প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময়ের লাক্স তারকা শানু ও সোমা। জীবনে প্রথম তারকাদের সামনে থেকে দেখা ও লাইট, ক্যামেরা, শট সবকিছু  মিলে নাঈমের মনে তখন নতুন এক স্পন্দন শুরু হল। হঠাৎ ঈশিতা নাঈমকে ডেকে বললেন, তুমি তোমার সঙ্গে করে কি কি জামা কাপড় নিয়ে আসছ? নাঈম তো শুনে অবাক, কেন আপু? ঈশিতা হাসতে হাসতে বলল এই নাটকের প্রধান চরিত্রে তুমি অভিনয় করবে, এটা আমার সিদ্ধান্ত।
এ বিষয়ে নাঈম বাংলানিউজকে  বলেন, ‘কোন পূর্ব প্রস্তুতি ছিল না, এমনকি আমি কথাটা শুনে সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম। তারপর কোন রকম কাপড় যোগাড় করে অভিনেতা হিসেবে জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। ‘ এরপর সবার উৎসাহে ও ইচ্ছায় ফটোগ্রাফার ইকবাল আহমেদের কাছে ব্যক্তিগত ফটোসেশন করে দেশের নামকরা বিজ্ঞাপন এজেন্সিতে ছবি জমা দেন নাঈম। ২০০৮ সালে অমিতাভ রেজার পরিচালনায় প্রথম বিজ্ঞাপনচিত্রে মডেল হবার সুযোগ ঘটে তার। ‘মেরিল পেট্রোলিয়াম জেলি’-এর এই বিজ্ঞাপনের সুবাদে সবার কাছে মডেল হিসেবেও অভিষেক ঘটে তার মিডিয়াতে। এর মধ্যে চ্যানেল আই-এর ‘মরুর বুকে সবুজ বাংলাদেশ’ ও ‘আইস্পিড’ নামে দুটো অনুষ্ঠানের উপস্থাপনাও করেন তিনি। ৪ বছর আগে ঈশিতা পরিচালনায় ‘এক নিঝুম অরণ্যে’ নাটকের মাধ্যমে অভিষেক হলেও এখন নাঈমের বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। সেগুলো হলো এনটিভিতে সকাল আহমেদের ‘টার্মিনাল’, সাইফুল ইসলাম মান্নুর ‘অজানা গন্তব্যে’, চ্যানেল আই-এ সকাল আহমেদের ‘সীমানা পেরিয়ে’, এনটিভিতে রাইয়ান খানের ‘অচেনা প্রতিবিম্ব’। তাছাড়া  বেশ কিছু এক ঘণ্টার নাটকেও অভিনয় করেছেন তিনি। সেগুলোর মধ্যে কৌশিক শংকর দাসের ‘বন্ধুত্ব ভালবাসা ইত্যাদি’, শিহাব শাহীনের ‘ইট কাঠের খাঁচা’, ইফতেখার আহমেদ ফাহমীর ‘পেন্ডুলাম’, রুমানা রশীদ ইশিতার ‘রবে নীরবে’ ও ‘বাতাস খুজে পেল কাশবন’, মাহফুজ আহমেদের ‘প্রেম আসে যাই’ ,আবুল হায়াতের ‘অতি প্রাকৃতিক’ এবং এবারের ঈদে নাঈমের অভিনীত দেশটিভিতে প্রচারিত মাসুদ হাসান উজ্জলের ‘হিমশীতল রেফ্রিজারেটর’, এবং চ্যানেল আইয়ে প্রচারিত ফয়সাল রিপনের ‘নায়িকার খোঁজে’ নাটকগুলো দারুন জনপ্রিয়তা পায়। কাজের ব্যস্ততার মাঝেও অনার্স কমপ্লিট করে এখন নর্থ সাউথে ইংরেজি বিষয়ে মাস্টার্সে অধ্যয়ন করছেন নাঈম। পড়াশুনা ও শ্যুটিং-এর বাইরে অবসরে বাবা-মার সঙ্গে গল্প করে সময় কাটান এবং সুযোগ পেলেই তার প্রিয় মেটালিক সিলভার রং-এর (মার্ক-২) মডেলের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন লং ড্রাইভে।
অল্প কিছুদিনের মধ্যে তার অভিনীত বেশকিছু মেগাসিরিয়াল বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাবে দর্শকরা। নাটকগুলো হচ্ছে সকাল আহমেদের ‘হাডুডু’, অরণ্য আনোয়ারের ‘আমার কিছু মেঘ আছে’, ও আলভী আহমেদের ‘শোধ’। অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়ে নাঈম বলেন, ‘কখনও ভাবিনি অভিনেতা হব। আর এখন অভিনয়ই আমার ধ্যান-জ্ঞান ও আমার কাছে চমৎকার একটি পেশা এটি। একটা মানুষ অনেকগুলো মানুষের জীবনের বিভিন্ন চরিত্র অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করতে পারে। আর সবসময় বিখ্যাত হবার স্বপ্ন দেখতাম। আমি কাজের ক্ষেত্রে সব সময়ই অগ্রাধিকার দেই কোথায় নিজেকে নতুন ভাবে উপস্থাপনের সুযোগ পাওয়া যাবে। নাটক কিংবা চলচ্চিত্রে বিভিন্ন ভাল চরিত্রের মাধ্যমে নিজেকে দর্শকদের সামনে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে চাই।’
এনটিভিতে নাটক ‘পথ ভুলে দেখা’
কামরুজ্জামান মিলু’
সাম্য ও ইপ্সিতা দুজনের জীবনের গতি ভিন্ন। একজন ভবঘুরে স্বভাবের ফটোগ্রাফার তো আরেকজন অনেকটা নি:সঙ্গ-একাকী জীবন যাপন করে আসছেন। কোন এক যাত্রাপথে সাম্যর চোখের ফ্রেমে আটকা পড়ে ইপ্সিতা। ইপ্সিতা বয়সে একটু বড় হবে। তবুও কেন যেন সাম্য তার দিকে ছুটতে থাকে। সাম্য নিজের গন্তব্য ভুলে গিয়ে ইপ্সিতাকে অনুসরণ করতে করতে- চট্টগ্রাম, ফয়ে’স লেক, কক্সবাজার গিয়ে পৌঁছায়। কোন এক বিকেলে ইপ্সিতার ছবি তুলতে গেলে সাম্য ইপ্সিতার তোপের মুখে পড়ে। কিন্তু তার পিছু কিছুতেই ছাড়ে না। এতে ইপ্সিতা বিরক্ত, সে একা থাকতে চায় কিন্তু তার চোখ কি যেন খোঁজে। এই বিষয়টা তখনও দর্শকের কাছে রহস্য থেকে যায়। এদিকে ইপ্সিতাকে ফলো করা নিয়ে ইপ্সিতা আর সাম্যের মধ্যে প্রায়ই ঝামেলা হতে থাকে। ইপ্সিতা বেশ কয়েকবার সাম্যকে অপমানও করে। কিন্তু নাছোড়বান্দা সাম্য ইপ্সিতার গল্প বলতে বাধ্য করে। এক পর্যায়ে সাম্য জানতে পারে, ইপ্সিতার স্বামী সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কোন এক মিশনে সে মারা যায়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এরকমই এক গল্প নিয়েই নাটক ‘‘পথ ভুলে দেখা``। ইভান রেহানের রচনা ও পরিচালনায় এ নাটকটি প্রচারিত হবে ১৬ সেপ্টেম্বর রাত ৯টায় এনটিভিতে। কক্সবাজার, ফয়েস লেক, ঢাকাসহ বিভিন্ন লোকেশনে শ্যুটিং হওয়া এ নাটকটিতে সাম্য চরিত্রে কল্যাণ ও ইপ্সিতা চরিত্রে অভিনয় করেছেন অর্পণা। আর বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন র‌্যাম্পের মডেল আসিফ খান।
নারীর পছন্দ
লাইফস্টাইল ডেস্ক
নারীদেরও রুচি এবং পছন্দ রয়েছে। জীবন সঙ্গী নিয়ে তারও রয়েছে কিছু ব্যক্তিগত পছন্দ- অপছন্দ। আমরা অনেক সময় মনে করি নারীরা লম্বা, সুদর্শন পুরুষ পছন্দ করে। কিন্তু বাস্তবতা হচ্ছে পুরুষের শারীরিক সৌন্দর্য থেকে নারীকে বেশি আকৃষ্ট করে তাদের `পুরুষালী` গুণাবলী।পুরুষকেও জানতে হবে কোন বিষয়গুলো নারীর কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলতে পারে:
পরিপাটি, পরিচ্ছন্নতা
হ্যাঁ, আপনি হয়ত অনেক লম্বা কিন্তু উচ্চতা সত্যিই নিজেকে উপস্থাপন করার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। মূল বিষয় হচ্ছে নারী লক্ষ করে আপনি নিজের বিষয়ে কতোটা সচেতন। আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে প্রথম দেখা করার সময়। হতে হবে নিজের প্রতি যত্নশীল, মনে রাখবেন এলোমেলো চুল, নোংরা নখ, দুর্গন্ধযুক্ত মোজা, কালি ছাড়া জুতা, শার্ট বা জিন্সে দাগ এসব কিছুই হতে পারে আপনাকে অপছন্দ করার অন্যতম কারণ।
সেন্স অব স্টাইল
খুব দামী কাপড় পরে নারীর সামনে যেতে হবে এমন কোনো কথা নেই। তবে, পোশাকটি অবশ্যই ফ্যাশনেবল এবং আধুনিক ডিজাইনের হতে হবে। সেই সঙ্গে লক্ষ্ রাখতে হবে, যেন পোশাকে আপনি সাবলিল থাকতে পারেন এবং এতে আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে।
সেন্স অব হিউমার
নারীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে তারা পুরুষের বিচারবুদ্ধি সম্পন্ন রসবোধের বিষয়টি উপভোগ করে। কিন্তু মজা করতে গিয়ে যেন এমন কিছু বলা বা করা যাবে না যা অন্যকে উপহাস করে বা ভদ্রতার সীমা ছাড়িয়ে যায়।
কেয়ারিং
ধরুন রাস্তা পার হচ্ছেন। আপনার দায়িত্ব হচ্ছে নারী সঙ্গীটিকে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করা। কখনোই তাকে পেছনে ফেলে নিজে এগিয়ে যাবেন না। কোন জায়গায় ঘুরতে যাবেন বা কী খাবেন সব বিষয়েই তার পছন্দের গুরুত্ব দিন। মনে রাখবেন নারীরা গুরুত্ব পেতে ভালোবাসে।

মুগ্ধতা
নারী সঙ্গীর প্রতি মুগ্ধতা দেখান। বাইরে যাওয়ার সময় তার সাজের প্রশংসা করুন। নারী সঙ্গীর দেওয়া উপহার সানন্দে গ্রহণ করুন। তার রান্নার প্রশংসা করুন। কখনো যদি পছন্দ মতো নাও হয়, কোনো ভাবেই বিরক্তি প্রকাশ করা যাবে না। মনে রাখবেন অনেক আন্তরিকতা নিয়ে কষ্ট করে শুধু অাপনাকে খুশি করার জন্যই সে এতো সব করেছে। তার সাথে দেখা হলে প্রথমেই মিষ্টি করে হাসুন।
শান্ত থাকা
অনেক পুরুষের বৈশিষ্ট হচ্ছে তারা খুব অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু খুব সহজেই আবার রাগ কমে যায়। পুরুষের কাজ হবে, কিছুটা সময় শান্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখা। নারীরাও আজকাল রাগী, আক্রমণাত্বক সঙ্গী পছন্দ করে না। রাগ করার মতো সুনির্দিষ্ট কারণ থাকলে আপনি নারী সঙ্গীকে শান্তভাবে বুঝিয়ে বলুন।
সম্মান
নারীকে সম্মান করতে হবে। অনেকের মাঝে নারীকে হেয় করে কথা বলার প্রবণতা দেখা যায়। তবে নারীও মানুষ সে পুরুষের সমান গুরুত্ব এবং সম্মান পাওয়ার অধীকার রাখে। ওপরের বিষয়গুলো মেনে চললেই কাঙ্ক্ষিত নারীর কাছে আপনি হয়ে উঠবেন অনেকের মাঝে অনন্য।

Year-19 # Issue-30 # 9 September 2012

রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র জোট-মহাজোট
নিজস্ব প্রতিবেদক
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দেশের রাজনীতি নিয়নি্ত্রত হচ্ছে জোট আর মহাজোটের ব্যানারে এই জোট-মহাজোটে প্রধান দল আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি ছাড়া অন্যদলগুলোর জনপ্রিয়তা প্রায় শূন্যের কোঠায় অসি্তত্ব টিকিয়ে রাখতে নিজেরাই রয়েছে ঝুঁকির মুখে দলগুলো এখন বড় দলগুলোর প্লাটফর্মকে পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে দেশের রাজনীতিতে অবস্থানকারী কিছু কাগুজে দল বিশেষ বিশেষ সময়ে হঠাত্ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে যখন জাতীয় নির্বাচনের সময় হয় তখনই এই ছোট দলগুলো আবির্ভূত হয় এসব জোট ক্ষমতায় এলে এসব দলের প্রধান ব্যক্তিদের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উর্ধ্বতন পদে বসিয়ে পুনর্বাসন করা হবে বলে মন্তব্য করেছেন জোট গুলোর শীর্ষ নেতারা ১৮দলীয় জোটের সমন্বয়ক জাতীয় গণতানি্ত্রক পার্টি (জাগপা) এর সভাপতি শফিউল আলম প্রধান বলেন, যেসব দলের নিবন্ধন নেই তারা কোন ভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না এমনকি জোটের মূল দলের ব্যানারেও অংশ নেওয়ার সুযোগ নেই এসব দল জোট-মহাজোটের অলংকারের মত জোট ক্ষমতায় এলে এসব দলের শীর্ষ নেতারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের পুনর্বাসন করতে পারবে এমন উদহারণ বর্তমান মহাজোট সরকারের মনি্ত্রসভা থেকে শুরু করে অনেক স্থানেই রয়েছে অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহজোট বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সিংহ ভাগ শরিক দলের নির্বাচন কমিশনের নিবন্ধন নেই অধিকাংশ প্যাডসর্বস্ব রাজনৈতিক দল নিয়ে গড়ে উঠছে জোট-মহাজোট দুই জোটের বাইরে বাম মোর্চা এবং ইসলামী সমমনা ১২ দলের যে আলাদা জোট আছে, এদেরও অধিকাংশ দল প্যাডসর্বস্ব ইসির গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোন দল কোন আসনে শতাংশ ভোট পেলে বা দেশের অর্ধেক জেলায় এবং এক-তৃতীয়াংশ উপজেলায় অফিস কমিটি থাকলে নিবন্ধনের উপযুক্ত হবে নিবন্ধন সনদ লাভে দলগুলোর ১শ' উপজেলায় কমপক্ষে ২শ' করে সদস্য থাকাও বাধ্যতামূলক কিন্তু জোট বা মহাজোটভুক্ত দলগুলোর সিংহভাগের যোগ্যতা নেই হাতেগোনা ১০-১২টি দল ছাড়া কোন দলেরই সারাদেশে নূন্যতম সাংগঠনিক কাঠামো নেই গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দল বদল করে নির্বাচনে অংশ নিতে হলে নতুন দলে অন্তত তিন বছরের রাজনৈতিক অভিজ্ঞতা লাগবে কিন্তু কিছু শর্ত মেনে নতুন দল গড়ে নির্বাচনে অংশ নিতে আইনে কোনো বাধা নেই সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অনুচ্ছেদ ১২-এর () উপধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলে তিন বছরের সদস্যপদ না থাকলে একজন ব্যক্তি ওই দল থেকে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না কারণে আবারও বহাল থাকছে কিংস পার্টি বিএনপি-আওয়ামী লীগের দ্বিদলীয় গণতনে্ত্রর মধ্যে যেকোনো এক দলের সঙ্গে জোট বঁেধে এরা নির্বাচনে প্রচার-প্রপাগান্ডার সুযোগ নিতে পারে আর কোনো কারণে যদি গণতন্ত্র ব্যাহত হয়, তখন এরাই আবার হয়ে উঠতে পারে গণতন্ত্রবিরোধী শক্তির মুখপাত্র নানা মেরুকরণে এসব দলের প্রায় সকলেই জোট মহাজোটর অন্তর্ভুক্ত হয়েছে নিবন্ধনহীন দলের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ারই সুযোগ নেই আইন অনুযায়ী এসব দল নিবন্ধিত দলের সঙ্গে জোট বাঁধারও কোন সুযোগ নেই মহাজোটে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ ছাড়া বাকি দলগুলোর সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে এছাড়া অতিসম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল চমক দিয়ে আত্মপ্রকাশ করলেও শুরুতেই শেষ হয়ে যায় এগুলো হলো, ২০০৭ সালে /১১ এর সময়ে বিএনপির সাবেক নেতা . ফেরদেৌস আহমেদ কোরাইশীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ইব্রাহিমের নেতৃত্বে ২০০৭ সালের ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করে বাংলাদেশ কল্যাণ পার্টি এই সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোগুলোতে মেজর জেনারেল (অব.) ইব্রাহিমকে নিয়মিত উপস্থিত হতে দেখা যেত /১১-এর সমর্থনে জেনারেল ইব্রাহিম সময় লক্ষণীয়ভাবে সোচ্চার ছিলেন বিএনপি থেকে বেরিয়ে গিয়ে বিকল্প ধারা বাংলাদেশ নামের দল গড়েন সাবেক রাষ্ট্রপতি . বদরুদ্দোজা চেৌধুরী দল গঠনের পরপরই দলটি আলোচনায় চলে আসে শিল্পপতি সাবেক মন্ত্রী আবদুল মান্নান এই দলের মহাসচিব নির্বাচিত হন বিএনপির পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দলটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হয় ২০০৮ সালের নির্বাচনে বিকল্পধারা প্রার্থী দেয় নির্বাচনে জয় তো দূরের কথা, প্রায় সব নির্বাচনী এলাকায় দলটির প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন এমপি, মন্ত্রী আর সাবেক স্পিকারকে সঙ্গে নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির আত্মপ্রকাশ ছিল গত চারদলীয় জোট সরকারের সময়ের একটি বড় রাজনৈতিক চমক এর আগে কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দলের বাইরে একসঙ্গে এতজন গুরুত্বপূর্ণ নির্বাচিত নেতা বেরিয়ে গিয়ে রাজনৈতিক দল গড়ে তোলেননি ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ১৯৫৭ সালের ২৭ জুলাই যাত্রা শুরু করেছিল মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দল ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আলোচিত সংগ্রামমুখর দলটি আর্থিক সাংগঠনিক দুর্বলতা আর তারুণ্যদীপ্ত নেতৃত্বের অভাবে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে সমমনা দলগুলোর সঙ্গে জোটবদ্ধ আন্দোলন সফল হলেও ইদানীং দলটির সাংগঠনিক অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয় বর্তমানে দলটিতে একমাত্র সক্রিয় কেন্দ্রীয় কমিটি ২০০৮ সালে নিবন্ধন নেওয়ার পর নবম জাতীয় সংসদ নির্বাচনে ২০টি আসনে এককভাবে অংশ নিলেও জয়ের মুখ দেখা তো দূরের কথা, জামানত ঘরে তুলতে পারেননি দলটির প্রার্থীরা সাংগঠনিক অবস্থা বলে বাস্তবে কিছু নেই ধর্মভিত্তিক রাজনীতিকে ১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশে ফিরিয়ে এনেছেন জিয়াউর রহমান এরপর এই ধারার রাজনীতিকে আবার পৃষ্ঠপোষকতা দিয়েছেন সাবেক স্বৈরাচার এরশাদ এরশাদের আমলে গড়ে ওঠে জাকের পার্টি ১৯৮৭ সালে ফরিদপুরের আটরশির পীর জাকের পার্টি প্রতিষ্ঠা করেন সময় পার্টির পক্ষ থেকে বলা হয়, আটরশির পীর সাহেবের দুই কোটি মুরিদ এই পার্টির সদস্য ১৯৮৮ সালে এরশাদের ভোটারবিহীন একতরফা নির্বাচনে প্রথম অংশ নেয় জাকের পার্টি আবার ১৯৯১ সালেও দলটি জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে অংশগ্রহণ করে কিন্তু দুই কোটি মুরিদের কথা বললেও নির্বাচনে প্রায় সব আসনেই দুই হাজার করে ভোট পেতেও ব্যর্থ হন পার্টির প্রার্থীরা চট্টগ্রাম মাইজভান্ডার দরবার শরিফের ভক্ত-আশেকানদের নিয়ে গড়ে ওঠা দল বাংলাদেশ তরিকত ফেডারেশন, যদিও দলটির পক্ষ থেকে দাবি করা হয় দেশের সব মাজারের অনুসারীদের নিয়েই তাদের এই দল দলটির চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯১ সালে নির্বাচিত হওয়ার পর বিএনপিতে যোগ দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের বেশ পুরনো একটি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১৯৭০ সালের নির্বাচনে এই দলটির প্রার্থী ছিল দেশে ধর্মীয় শাসনব্যবস্থা চালু এবং ধর্মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন দলের নীতিনির্ধারকরা কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে দলটির প্রভাব আছে ১৯৮১ সালে পীর হাফেজি হুজুরের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হলেও দলটির সাংগঠনিক কাঠামো সুসংহত নয় মেয়াদ শেষ হওয়ার পরও কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়নি ২০০৭ সালের শুরুতে ২২ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে ফতোয়া বিষয়ক পাঁচ দফা চুক্তি করে দেশের রাজনীতিতে আলোড়ন তুলেছিল বাংলাদেশ খেলাফত মজলিস দেশে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৮৯ সালে আত্মপ্রকাশ করে রাজনৈতিক দল খেলাফত মজলিশ বর্তমানে দলটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন মাওলানা মো. ইসাহাক আর মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের ২০০৮ সালের নির্বাচনে ১০টি আসনে প্রার্থী দেওয়া এই দলটির বিভাগীয় জেলা কমিটিগুলো ওয়ান-ইলেভেনের পর ক্রমেই নিস্ক্রিয় হয়ে পড়েছে
অন্যদিকে ১৪টি দল মহাজোটের অংকে থাকলেও ভোটের অংকে এর অধিকাংশ দলের অবস্থা শূন্যের কোঠায় বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটে বিএনপি, জামায়াত, বাংলাদেশ জাতীয় পার্টি ইসলামী ঐক্যজোট ছাড়া ১৮ দলীয় জোটের কোন দলের তেমন কোন সাংগঠনিক তত্পরতা নেই বর্তমানে মোর্চার দলসংখ্যা নেমে এসেছে ৭টিতে এগুলো হল বাসদ (খালেকুজ্জামান), গণসংহতি আন্দোলন, বিপবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতানি্ত্রক আন্দোলন (হামিদুল হক) ৭টি দলের মধ্যে ইসির নিবন্ধনপ্রাপ্ত একমাত্র দলটি হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাকি দলগুলোর কর্মকাণ্ড দলীয় প্যাডের মধ্যে সীমাবদ্ধ ইসলামী সমমনা ১২ দলের কয়েকটি দল ১৮ দলীয় জোটে অন্তর্ভুক্ত হয়েছে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদকে অবলম্বন করে জোট গঠিত জোটের উলে্লখযোগ্য দলগুলো হচ্ছে, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ, আইয়াম্মা পরিষদ, এনডিপি, ইসলামিক পার্টি এবং ইসলামী ঐক্য আন্দোলন জোটের একমাত্র নিবন্ধিত দল হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। জোটের সিংহভাগ দলই বহুধাবিভক্ত। একটি দল ভেঙে কয়েকটি দল হয়েছে। মহাজোটের অন্যতম শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মলি্লক জানান, মহাজোটের সকল দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী নয়। মহাজোট এখন শুধুমাত্র কাগজে-কলমে, এর কোন কার্যক্রম বর্তমানে নেই। সবাই শুধু নেত্রী বন্দনায় ব্যস্ত।

২০১৪ সালের মধ্যে দেশ নিরক্ষরমুক্ত হচ্ছে না
সিদ্দিকুর রহমান
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ২০১২ সালে স্কুলে যাওযার উপযোগী দেশের সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা সম্ভব হয়নি। সম্ভব হয়নি সময়ের মধ্যে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা। দেশে বর্তমানে প্রাইমারী স্কুলে শিক্ষার্থীদের ভর্তির হার সরকারের দাবি অনুযায়ী ৯৯.৪৭ শতাংশ। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষা শেষ হতেই না হতে শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ে। এখনো দেশের বহু প্রত্যন্ত এলাকায় কোন প্রাথমিক বিদ্যালয় নেই। আবার যেসব এলাকায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার বেশিরভাগের অবস্থা খুবই খারাপ। সেখানে শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে শিক্ষা গ্রহণের ব্যবস্থা নেই। নেই প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক। অনেক স্থানে প্রাথমিক বিদ্যালয় আছে নামে মাত্র। অবস্থার দ্রুত উন্নতি করা সম্ভব না হলে শতভাগ শিশুর শিক্ষালাভের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন সূত্রে তথ্য জানা গেছে। সূত্রটি থেকে বলা হয়েছে, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০১১ সালে দেশের সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে আনার এবং ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরতামুক্ত করার কথা ছিল। কিন্তু এখন কথা থেকে সরে এসেছে। এখন সরকার স্পষ্টভাবে বলছে, ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করার সরকারি উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না। এর মূলে রয়েছে, দুর্বল পরিকল্পনা, অপর্যাপ্ত অর্থ বরাদ্দ, প্রকল্পভিত্তিক দুর্বল ব্যবস্থাপনা, বরাদ্দকৃত অর্থ ব্যবহারে অনিয়ম দুর্নীতি এবং সেইসাথে দুর্বল মনিটরিং। এসব কারণে সরকার ২০১৪ সাল নাগাদ নিরক্ষরমুক্ত দেশ গড়ার প্রত্যাশিত লক্ষ্যে পঁেৌছতে পারছে না। বর্তমানে দেশে নিরক্ষর মানুষের যে শতকরা হার বলা হচ্ছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেন, È২০০৯ সালের জরিপ অনুযায়ী দেশে ১১ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর জনগোষ্ঠী আছে প্রায় কোটি ৭৩ লাখ। ২০০৯ সালের শিক্ষা রিপোর্ট অনুযায়ী দেশে ৫৩ দশমিক শতাংশ লোক নিরক্ষর। তবে বাংলাদেশ পরিসংখ্যান বু্যরোর ২০১০ সালের জরিপ অনুযায়ী দেশে সাক্ষরতার হার হচ্ছে ৫৯.৮২ শতাংশ। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের ঘোষণা থাকলেও তা সম্ভব হচ্ছে না। তবে আমরা একটি ট্রাকে পঁেৌছাতে চাই। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের ভর্তির হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ। এদের মধ্যে ৯২ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকে। তবে মিড-ডে মিল চালু থাকা বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ৯৬ শতাংশ'উলে্লখ্য, গতবছর সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রাক্কালে সরকারি সূত্রে বলা হয়েছিল, দেশে সাক্ষরতার হার প্রায় ৫৪ শতাংশ। তবে এখন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী দাবি করছেন, গত এক বছরের ৫০ থেকে ৬০ লাখ মানুষকে সাক্ষরতার আওতায় আনা হয়েছে। শতাভাগ লোক সাক্ষরতার আওতায় না আসার পেছনে আর্থিক সমস্যার বিষয়টি জড়িত বলে প্রতিমন্ত্রী উলে্লখ করেন। উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরোর মহাপরিচালক মো. আলমগীর বলেন, নিরক্ষরদের স্বাক্ষর করতে সরকারের দু'টি প্রকল্প চালু রয়েছে। প্রকল্পগুলো হলো পিএনসি- এবং হার্ড টু রিচ। দু'টি প্রকল্পের মাধ্যমে নিরক্ষর মানুষদের জীবনমুখি শিক্ষা দেয়া হচ্ছে। প্রকল্পগুলো দেশের এনজিওদের মাধ্যমে বাস্তবায়িত করা হচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরো এসব প্রকল্পের মনিটরিং করছে। তিনি আরো বলেন, অতীতে টোটাল লিটারেসি মুভমেন্ট (টিএলএম) প্রকল্প মাসের বেসিক এডুকেশন বা মেৌলিক শিক্ষা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় স্বাক্ষরতার হার প্রত্যাশিতভাবে বৃদ্ধি পায়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে টিএলএম প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু ২০০৩ সালে বিএনপি-জামায়াত জোট সরকার প্রকল্প বাতিল করে দেয়। বর্তমানে বিশ্বে সাক্ষরতার হার কতো জানতে চাইলে তিনি বলেন, সংক্রান্ত কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই। সংক্রান্ত কোনো পরিসংখ্যান ইউনিসেফ বা ইউনেস্কোও দিতে পারছে না। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৯৭১ সালে দেশে সাক্ষরতার হার ছিল ১৬. শতাংশ। আর ৪১ বছর পর সাক্ষরতার হার এখনও ৬০ শতাংশ অতিক্রম করতে পারেনি। তবে আওয়ামী লীগ সরকার থেকে বলা হয়ে থাকে যে, ২০০০ সালে তাদের শাসনামলে দেশে সাক্ষরতার হার ৬০ শতাংশে উন্নীত হয়েছিল।

অর্থমন্ত্রী নিজেই এখন ‘রাবিশ’: মির্জা ফখরুল 
স্পেশাল করেসপন্ডেন্ট
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘রাবিশ’ বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অর্থমন্ত্রী মানুষকে ছোট করে মজা পান। এ জন্য তিনি কারণে-অকারণে সকলকে ‘রাবিশ’ বলেন। অথচ তিনি নিজেই জনগণের কাছে ‘রাবিশ’ ছাড়া আর কিছুই নন। তাকে এখন আস্তাকুঁড়ে ছুড়ে ফেলার সময় এসেছে। ফখরুল বলেন, ৪ হাজার কোটি টাকা কোনো টাকা নয়, এ কথা বলেও আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন অর্থমন্ত্রী। নির্দলীয় সরকারের দাবি না মানলে মহাজোট সরকার পালাবার পথ পাবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সরকারের দলীয়করণ, সন্ত্রাস ও অব্যবস্থাপনার কারণে বুয়েটসহ গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থা ও সুপরিকল্পিতভাবে শিক্ষার পরিবেশ ধ্বংস করার চক্রান্তের প্রতিবাদে ১৮ দলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রীকে গাধার সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল আরো বলেন, বিশ্বব্যাংক যখন পদ্মাসেতুর দুর্নীতি প্রকাশ করলো, তখন তিনি দুর্নীতির কথা স্বীকার করলেন না। তবে সরকার শেষ পর্যন্ত দুর্নীতির কথা স্বীকার করলো, আবুল হোসেনকে সরালো।
অর্থমন্ত্রী তখন বিশ্বব্যাংকের কাছে ক্ষমা চাইলেন। আবার তিনিই এখন ঋণ আনার জন্য বিশ্বব্যাংকের কাছে দূত পাঠাবেন। সরকার সবই করলো, কিন্তু গাধা যেভাবে ঘোলা করে পানি খায়, তারাও (সরকার) সেভাবে দুর্নীতির বিষয়টিকে ঘোলা করে তারপর স্বীকার করলো বলেও মন্তব্য করেন ফখরুল। সমাবেশে ফখরুল সরকারকে উদ্দেশ্য করে বলেন, “পরিস্কারভাবে বলছি, এখনও সময় আছে, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন। তা নাহলে জনগণ ক্ষমতা হস্তান্তরের জন্য আপনাদের বাধ্য করবে।” তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি পথ ছিল, তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু সরকার সংবিধান সংশোধনের নামে সে পথকে রুদ্ধ করে দিয়েছে।” মির্জা ফখরুল বলেন, ‘‘দুর্নীতির নর্দমায় সরকার নিমজ্জিত হয়ে গেছে। সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন। নইলে জনগনের আন্দোলনে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। কোথাও পালাবার পথ পাবেন না।’’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে বলছি, সৈয়দ আবুল হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত, মশিউর রহমান, তৌফিক-ই- ইলাহী ও মোদাচ্ছির আলীরা আজ দুর্নীতির নর্দমার মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন। আজ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, ‘সারা দেশে শোর হ্যায়, আওয়ামী লীগ চোর হ্যায়।’ তাই জনগণের দৃষ্টি অন্যত্র সরাতে আপনার কোনো কৌশলই কাজে আসবে না।’’
জাতিকে মেধাশূন্য করতে সরকার বুয়েটসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করছে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, “তারা প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে ছাত্রলীগ-ছাত্রশিবির, এরপর ছাত্রলীগ-ছাত্রদল এবং এখন ছাত্রলীগ-ছাত্রলীগে মারামারি করছে। জাতিকে মেধাশূন্য করাই তাদের উদ্দেশ্য।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমাবেশে বলেন, শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। তিনি যতোই ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করুন, প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে জনগণ তার সঙ্গে আর নাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। মির্জা আব্বাস বলেন, শুধু শিক্ষাঙ্গণ নয়, মসজিদ-মাদ্রাসায়ও এখন আওয়ামী লীগের নেতাদের বসানো হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের রক্তদানের পর সরকারের বোধোদয় হয়েছে। বিএনপির কর্মীরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে জেলে যেতে প্রস্তুত রয়েছেন। জামায়াতের নেতাদের সঙ্গে অন্যায় আচারণ করা হচ্ছে- অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র বলেন, “এদেশে ন্যায় বিচার আর পাওয়া যাবে না। ন্যায় বিচারের চন্য আদালতের দিকে চেয়ে থাকলে চলবে না। আদালত চলে প্রধানমন্ত্রীর নির্দেশে। নেতাদের মুক্ত করতে রাজপথে নামতে হবে।” গয়েশ্বর আরো বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা দুর্নীতিবাজ। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ছাত্রদল ও শিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যদি শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের ঢুকতে না দেয়, তবে সেসব প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিতে হবে।”
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু ও আমান উল্লাহ আমান, জামায়াতের ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদ এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার, অধ্যাপক মজিবুর রহমান, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। গত মাসের শেষের দিকে ১৮ দলীয় জোট সারাদেশে গণসংযোগ- বিক্ষোভ সমাবেশসহ দেড়মাসের কর্মসূচি ঘোষণা করে। এ বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে জোটের টানা কর্মসূচি শুরু হলো।
দুই বাংলার হাওয়ায় মৌসুমী
কামরুজ্জামান মিলু
২৫ ফেব্রুয়ারি ২০১১। দিনটি আমাদের জন্য যতটা স্মৃতিময়, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ২০১০ সালের চ্যানেল আই লাক্সসুন্দরী প্রতিযোগিতার প্রথম রানার আপ বিজয়ী মৌসুমী হামিদের কাছে। বলছি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ‘ডেসটিনি ত্রিদেশীয় বিগ শো’ অনুষ্ঠানের কথা। এখানে সেদিন অতিথি হয়ে এসেছিলেন বলিউড তারকা সালমান খান। এ অনুষ্ঠানে দর্শক সারি থেকে মৌসুমীকে উঠিয়ে নিয়ে নাচ করেছিলেন তিনি। সেদিন হয়ত সালমান নিজেই বুঝতে পেরেছিলেন একদিন আমাদের মিডিয়ায় আলো ছড়াবে এ লাক্সতারকা। সেদিনের সে ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী বললেন, “সেদিন সত্যি আমি জানতাম না এমন কিছু হবে। আমি আমার বন্ধুদের সাথে শো দেখতে যাই। আর ব্যক্তিগতভাবে আমি নিজেই সালমান খানকে অনেক পছন্দ করি। ছোটবেলা থেকে তার সিনেমা কোনটা মিস করি না। তবে সেদিন যখন তার সাথে মঞ্চে উঠলাম, আমি ভীষণ ভয় পেয়েছি। আর আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি সালমান খানের সাথে একই মঞ্চে নাচ করছি।” লাক্সে রানার্স আপ হওয়ার পর থেকে মডেলিং- অভিনয় জগতে কাজ শুরু করেন মৌসুমী। এরইমধ্যে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন মৌসুমী। সম্প্রতি দেশের মিডিয়া ছাড়িয়ে দুই বাংলার ধারাবাহিকে কাজ করছেন তিনি। বর্তমানে চ্যানেল আই ও ভারতের ইটিভি বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত বিশেষ ধারাবাহিক নাটক ‘রোশনী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। রূপক সাহার উপন্যাস থেকে ধারাবাহিকটি চিত্রনাট্য লিখেছেন অরুণ চৌধুরী ও সুদীপ পাল। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় বর্তমানে  এ নাটকটি চ্যানেল আই ও ইটিভি বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে। এ নাটক ছাড়াও বর্তমানে তার অভিনীত  চ্যানেল আইয়ে ‘নুরজাহান’, এনটিভিতে ‘অচেনা প্রতিবিম্ব’, চ্যানেল টোয়েন্টিফোরে ‘জলছবি’ এবং চ্যানেল নাইনে ‘ডেড এন্ড’ নাটকগুলো প্রচার হচ্ছে। এদিকে কলকাতামুখি হওয়ার পর সম্প্রতি সেখানে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের প্রস্তাবও পেয়েছেন তিনি। সেখানকার চলচ্চিত্রে নিজের অভিষেকের বিষয় নিয়ে মৌসুমী বাংলানিউজকে বলেন, “সত্যি বলতে রোশনী নাটকটি করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এ নাটকটি করতে গিয়ে কলকাতার অনেকের সাথে পরিচয় হয়েছে। আমি সেখানকার চলচ্চিত্রে প্রস্তাবও পেয়েছি। কিন্তু কোনকিছু চ‍ূড়ান্ত না করে আমি কাউকে কিছু বলতে চাই না। আমি অনেক ভালো কাজের মধ্য দিয়ে মিডিয়ায় প্রতিষ্ঠিত হতে চাই।”
গানের মধ্যেই আছেন হেমন্ত মুখোপাধ্যায়
লিয়াকত হোসেন খোকন
ইচ্ছা ছিল সাহিত্যিক হবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি চলে এলেন গানের জগতে। নাম তার ‘হেমন্ত মুখোপাধ্যায়’। স্বর্ণকণ্ঠ হেমন্তের বিশেষত্ব ছিল তার গায়নভঙ্গি। এই কালজয়ী শিল্পীর মৃত্যুদিন চলে গেল ৬ সেপ্টেম্বর।
আধুনিক, বাউল, কীর্তনাদ থেকে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুল প্রসাদ, রজনীকান্ত যখনই যা গেয়েছেন শ্রোতারা কখনও প্রশ্ন তোলেনি। বরং মুগ্ধ হয়ে তার গান শুনেছেন। তাঁর মৃত্যুর পর এখনও শুনে যাচ্ছেন। হেমন্তের জন্ম ১৯২০ সালের ১৬ জুন বারানসীতে। তার পিতার নাম কালিদাস মুখোপাধ্যায় এবং মায়ের নাম কিরনবালা দেবী। ১৯২৮ সালে আদিনিবাস দক্ষিণ ২৪ পরগনার বহডু গ্রাম ছেড়ে বাবা-মায়ের সঙ্গে চলে এলেন কলকাতার ভবানীপুরের রূপচাঁদ নন্দন লেনের বাড়িতে। বেতারে প্রথম গাওয়ার সুযোগ পান ১৯৩৫ সালে। বন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায় তাকে সঙ্গে করে রেডিও স্টেশনে নিয়ে যান। রেডিওতে যে গানটি প্রথম গেয়েছিলেন তার কথা লিখে দিয়েছিলেন সুভাষ মুখোপাধ্যায়। গানের কথা ছিল ‘আমার গানেতে এলে নবরূপে চিরন্তনী/বাণীময় নীলিমায় শুনি তব চরণধ্বনি।’ ১৯৩৭ সালে ম্যাট্রিকুলেশন পাস করে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালীন কলম্বিয়া রেকর্ডস কোম্পানি থেকে তার প্রথম গানের রেকর্ড প্রকাশিত হয়। গান দুটি হলো  ‘জানিতে যদি গো’ এবং ‘বল গো মোরে’। হেমন্ত মুখোপাধ্যায় সিনেমায় প্রথম প্লেব্যাক করলেন ১৯৪০ সালে ‘নিমাই সন্ন্যাস’ ছবিতে।
নিমাইরূপী ছবি বিশ্বাসের মুখে কণ্ঠের সব গানই হেমন্ত   গেয়েছিলেন। তখনকার উঠতি তরুণদের ধর্মমূলক গানের প্রতি তেমন আকর্ষণ ছিল না।
তবে হেমন্ত মুখোপাধ্যায়ের মাদকতাময় কণ্ঠস্বর সেই অসম্ভব কাজটিকে সম্ভব করে তুলেছিল। শুধু তো ধর্মমূলক গানেই নয়, প্রেমের গান, বিষাদের গান, প্রকৃতির গান, গণজাগরণের গান সর্বত্রই যখন হেমন্ত   মুখোপাধ্যায়কে রোমান্টিক আমেজ এনে দিয়েছিল। ১৯৪০ সালে অনাদি দস্তিদারের কাছে ট্রেনিং নিয়ে দুটি রবীন্দ ্রসঙ্গীতের রেকর্ড করেছিলেন। গান দুটি হলো ‘কেন ....এ চঞ্চলতা’ এবং ‘আমার আর হবে না দেরী’। ১৯৪৩ সালে রবীন্দ ্রসঙ্গীতে পংকজ কুমার মল্লিকের দোর্দন্ড আধিপত্যের যুগেও হেমন্ত আলাদা করে নিজেকে চিহ্নিত করেছিলেন দুর্গাদাস-চন্দ্রাবতী অভিনীত নিউ থিয়েটার্সের ‘প্রিয় বান্ধবী’ ছবিতে ‘কী আছে শেষে পথের শেষ কোথায় শেষ কোথায়’ গানখানি গেয়ে। ওই সময় থেকেই রবীন্দ্র সঙ্গীতের তরুণ অনুরাগীরা পংকজ আর হেমন্ত দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছেন একথা অনেকেই বলতেন। হেমন্ত অবশ্য এ কথা স্বীকার করতেন না। দক্ষিণ কলকাতার একটা অনুষ্ঠানে পংকজ মল্লিক আর হেমন্ত মুখোপাধ্যায় দু’জনেই উপস্থিত ছিলেন। সেখানে দর্শকরা হেমন্তকে ‘দিনের শেষে ঘুমের দেশে’ গানটি গাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু হেমন্ত  দর্শকের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন ‘পংকজদার সামনে ওই গান গাইতে পারব না। আমাকে মাফ করুন।’
১৯৪৮ সালে ‘প্রিয়তমা’ ছবিতে হেমন্তের গাওয়া ‘স্মরণের এ বালুকাবেলায় চরণচিহ্ন আঁকি, তুমি চলে গেছো দূরে, বহু দূরে, শুধু পরিচয়টুকু রাখি।’ এই গানখানিতে বিষাদছোঁয়া প্রেমের কি অসাধারণ অভিব্যক্তিই না আঁকা হয়ে রইল। বিস্ফোরণ ঘটল ১৯৪৯ সাল নাগাদ। গ্রামোফোন রেকর্ডে সলিল চৌধুরীর লেখা ও সুরে তার গাওয়া ‘গায়ের বধূ’ বাংলা আধুনিক গানের প্রচলিত ধারা পথটিকে যেন বদলে দিল। শ্রোতারা তার কণ্ঠে কাব্যসঙ্গীতের নতুন আস্বাদ পেতে লাগলেন পরপর সুকান্তের ‘অবাক পৃথিবী’ আর ‘রানার’ -এর মধ্যে, সত্যেন দত্তের ‘পাল্কীর গান’-এর মধ্যে। ‘অঞ্জনগড়’ ছবিতে হেমন্তের গাওয়া রবীন্দ্র রসঙ্গীত ‘নাই নাই ভয়’ আর ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ ছবিতে ‘অয়ি ভুবন মন মোহিনী’ গান দু‘খানি শুনতে শুনতে সেদিনের দর্শক-শ্রোতারা কম রোমাঞ্চিত হয়নি। হেমন্তের গাওয়া অসংখ্য উল্লেখযোগ্য গান এখনও ঘরে ঘরে বাজে। হেমন্ত মুখোপাধ্যায় অসংখ্য হিন্দি গানও গেয়েছেন। ১৯৪৮ সালে ‘জমীন আসমান’ ছবিতে প্রথম হিন্দি গানে প্লে­-ব্যাক করেন। শচীন দেব বর্মণের সুরে ‘বহাল’ ছবিতে প্রথম হিন্দি হিট গান গেয়েছিলেন তিনি। গানটি হলো ‘ইয়ে রাত ইয়ে চাঁদ দিল কঁহা’। ১৯৫৫ সালে ‘নাগিন’ (হিন্দি ছবি) ছবির সুরকার হিসেবে তিনি উপমহাদেশে খ্যাতি পেয়েছিলেন। ১৯৪৫ সালে বেলা দেবীর সঙ্গে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। তার দুই সন্তান- এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম জয়ন্ত আর মেয়ের নাম রানু। হেমন্ত মুখোপাধ্যায় ১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর এ ভূবন ছেড়ে যান।